✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

লাস ভেগাসে জেনিফার-বেনের বিয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৮, | ১১:২৪:৫৪ |

গাঁটছড়া বাঁধলেন হলিউড তারকা জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিয়ে করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মিসেস লোপেজ নিজেই।

জেনিফার তার পারসোনাল ওয়েবসাইটে লিখেছেন, আমরা এটা করেছি। ভালবাসা সুন্দর এবং সদয়। বিশ বছরের ধৈর্য্যের ফল পেয়েছি। জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক তাদের প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। শনিবার (১৬ জুলাই) বিয়ে করেন তারা। বিয়ের পর নাম পরিবর্তন করে জেনিফার অ্যাফ্লেক রাখার কথাও রয়েছে।

গতবছরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দম্পতিকে একসাথে দেখা যায়। সেখান থেকেই ভক্তদের মধ্যে তাদের একসাথে হবার গুঞ্জন শুরু হয়।

২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার এবং বেনের। ২০০৩ সালে বাগদান করেছিলেন, বিয়ের তারিখ নির্দিষ্ট হওয়ার পরও সম্পর্ক ভেঙে ফেলেন তারা দুজন।

একসাথে ফিরে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পরিবারের সাথে ছবি, ভিডিও শেয়ার করছেন এই জুটি। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন বেনিফার।

এই ১৯ বছরে জেনিফার লোপেজ বেশ কয়েকবার বাগদান করেছেন। ২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন তিনি। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সেখানে তাদের দুটি সন্তানও রয়েছে। বেনের সাথে জেনিফারের এটি চতুর্থ বিয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..