✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৮, | ১১:১২:৫৬ |

শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। রোববার দিন শেষে সরকারি এক বিবৃতিতে জরুরি অবস্থা জারি ঘোষণা করেন তিনি। বিবৃতিতে বিক্রমাসিংহে বলেছেন, তার প্রশাসন সামাজিক অস্থিরতা প্রশমিত করতে এবং দ্বীপ দেশটিকে আঁকড়ে ধরা অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে চায়।

তিনি বলেছেন, জননিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এটি করা সমীচীন। এ খবর দিয়েছে রয়টার্স।
উল্লেখ্য, জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুরে আশ্রয় নেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। এরপর শুক্রবার ইমেইলে পত্র পাঠিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..