✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফেসবুকে এক অ্যাকাউন্টে ৫ প্রোফাইল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৬, | ১০:৪৬:৪৫ |

সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে পাঁচটি প্রোফাইল চালানো যাবে। নতুন এই ফিচারে ব্যবহারকারীর সব প্রোফাইলে প্রকৃত নাম ব্যবহারের বাধ্যবাধকতা থাকছে না।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ফেসবুকের কর্ণধার মেটা ইনকরপোরেটেডের এক বিবৃতিতে এই নতুন ফিচারের ব্যাপারে জানিয়েছে।

এদিকে, শুরু থেকেই ব্যবহারকারীদের প্রকৃত নাম ব্যবহারের বাধ্যবাধকতা দিয়ে রেখেছে ফেসবুক। যদিও বাস্তবে তা কার্যকর হয়নি।

মেটা বলছে, একাধিক প্রোফাইল চালানোর সুযোগ পেলে ব্যবহারকারীরা আগ্রহ এবং সম্পর্কের ভিত্তিতে নিজেদের অভিজ্ঞতা আলাদাভাবে সাজিয়ে নিতে পারবেন। পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য পৃথক প্রোফাইলে কনটেন্ট পোস্ট করতে পারবেন।

তবে, একজন ফেসবুক ব্যবহারকারীর কেবল একটি অ্যাকাউন্ট রাখার বাধ্যবাধকতায় অনড় থাকছে মেটা। এক্ষেত্রে, ব্যবহারকারীরা মূল প্রোফাইলে প্রকৃত নাম রেখে বাকিগুলোতে পরিচয় আংশিক গোপন করে পছন্দমতো নাম ব্যবহার করতে পারবেন। এক অ্যাকাউন্টে লগ ইন করলেই সবগুলো প্রোফাইল চালানো যাবে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, টিকটক ও টুইটারের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মেলাতেই নতুন ফিচার চালু করতে যাচ্ছে মেটা। মেটার নিজস্ব ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামেও একই ধরনের সেবা চালু আছে।

পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি দেশের ব্যবহারকারীরা নতুন ফিচারটি চালাতে পারবেন। তবে দেশগুলোর নাম নিশ্চিত করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..