✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভিক্ষুকের পাশবিকতা, তরুণীকে একা পেয়ে ধর্ষণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৫, | ০৮:২৮:৪৮ |

নেত্রকোনার মদনে এক বুদ্ধি ও বাক-প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে নয়ন মিয়া (৩৫) নামে এক ভিক্ষুককে স্থানীয়রা আটক করেছেন। ভিক্ষুক নয়ন মিয়া কিশোরগঞ্জ জেলার রায়টুটি ইউনিয়নের রাজী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

উপজেলার ফতেপুর ইউনিয়নে নিজ ফতেপুর গ্রামে রবিবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে অভিযুক্ত নয়ন মিয়াকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, ওই তরুণীকে রেখে দুপুরে তার মা কাজের জন্য বাড়ির সামনে চলে যান। ওই তরুণী ঘরে একা ছিলেন। এ সময় ভিক্ষা করতে আসা নয়ন মিয়া ওই তরুণীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। তরুণীর মা ঘরে এসে এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ভিক্ষুক নয়ন মিয়াকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

তরুণীর মা বলেন, ‘ঘরে এসে দেখি আমার প্রতিবন্ধী মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করছেন ভিক্ষুক নয়ন মিয়া। আমি চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আটক রেখে থানায় খবর দেয়। আমি এর ন্যয় বিচার চাই।’

অভিযুক্ত ভিক্ষুক নয়ন মিয়া বলেন, আমি তাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছিলাম। ধর্ষণের বিষয়টি অস্বীকার করেন তিনি।

মদন থানার এসআই আশরাউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে আছি। ভিক্ষুককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..