✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘করোনা আক্রান্ত তিনজনের দুজনই সুস্থ, রিলিজ যে কোন সময়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১১, | ১২:০২:৪০ |

দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের যেকোনো সময় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এছাড়াও নতুন করে আর কেউ করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হননি বলেও জানান তিনি।

আজ বুধবার দুপুরে আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ খবর জানান।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে; তবে কারোরই পজিটিভ আসেনি। অর্থাৎ আক্রান্ত সংখ্যা তিনজনই আছে। এ নিয়ে সবমিলিয়ে ১৪২ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হলো। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ‘আইসোলশনে’ আছেন আটজন।

তিনি বলেন, আজ আমরা আপনাদের একটা ভালো খবর দিতে পারবো। আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের পরপর দুদিন নেগেটিভ এসেছে। পরপর দুদিন নেগেটিভ পাওয়া গেলে তাদের সুস্থ বলে বিবেচনা করা হয়। সে অনুযায়ী তারা সুস্থ। আমরা আগেই বলেছি যে তিনজন রোগী করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন, তাদের শারীরিকভাবে কোন সমস্যা ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দিবো।

এর আগে গেল রোববার (৮ মার্চ) বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..