সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনায় কমল মৃত্যু, কমেছে শনাক্তও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১১, | ০৬:০৮:২৮ |

এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমেছে। শনিবার (৭ আগস্ট) নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জন। রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১০ হাজার ২৯৯ জন আক্রান্তের খবর। সোমবার (৯ আগস্ট) জানানো হয় ১১ হাজার ৪৬৩ জনের আক্রান্তের খবর। মঙ্গলবার (১০ আগস্ট) জানানো হয় ১১ হাজার ১৬৪ জনের আক্রান্তের খবর। আর আজ জানানো হয় ১০ হাজার ৪২০ জন আক্রান্তের খবর। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।

এর আগে ৫ আগস্ট জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় মারা যান ২৬৪ জন, যা একদিনে মৃতের হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ ছিল। পরে গত ৬ আগস্ট জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যুর খবর। ৭ আগস্ট বলা হয়, ২৪ ঘণ্টায় ২৬১ জনের প্রাণহানির কথা। রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হলো ২৪১ মৃত্যুর খবর। সোমবার (৯ আগস্ট) জানানো হয় ২৪৫ মৃত্যুর খবর। মঙ্গলবার (১০ আগস্ট) জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে ২৬৪ জন মারা গেছেন। আর আজ বলছে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৩৭ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু ও শনাক্ত রোগী কমেছে। আজ বুধবার (১১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৪৬ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া, ৫১ থেকে ৬০ বছরের ৪৬, ৪১ থেকে ৫০ বছরের ২৪, ৩১ থেকে ৪০ বছরের ১৪, ২১ থেকে ৩০ বছরের ৪, ১১ থেকে ২০ বছরের ২ ও ১০ বছরের কম বয়সী একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ১০, খুলনায় ২০, বরিশালে ৮, সিলেটে ২৩, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ১০৩ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন তিনজন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৫১৮ জন এবং নারী ৭ হাজার ৮৮০ জন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..