✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬৪, শনাক্ত ১১,১৬৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১০, | ০৫:০৪:২৭ |

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৬৪ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬৪ জনের শরীরে। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু বেড়েছে। তবে শনাক্ত রোগী কিছুটা কমেছে। আজ মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে চলতি মাসের ৫ তারিখ জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬৪ জন, যা একদিনে মৃতের হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ ছিল। পরে গত ৬ তারিখ জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যুর খবর। ৭ তারিখ বলা হয়, ২৪ ঘণ্টায় ২৬১ জনের প্রাণহানির কথা। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হলো ২৪১ মৃত্যুর খবর। সোমবার জানানো হয় ২৪৫ মৃত্যুর খবর। আর আজ বলছে করোনায় আক্রান্ত হয়ে ২৬৪ জন মারা গেছেন।

এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমেছে। শনিবার নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১০ হাজার ২৯৯ জন আক্রান্তের খবর। সোমবার জানানো হয় ১১ হাজার ৪৬৩ জনের আক্রান্তের খবর। আর মঙ্গলবার জানানো হয় ১১ হাজার ১৬৪ জনের আক্রান্তের খবর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..