✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইতালিতে একদিনেই ১৬৮ জনের মৃত্যু!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১১, | ১০:৪২:১২ |

পুরো বিশ্বে বইছে করোনা ঝড়। এর মধ্যে ইতালির অবস্থা চরম বিপর্যস্ত। গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইতালিতে ১৬৮ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩১ জনে।

ইতালির ২০টি প্রদেশের সবগুলোতেই কোভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।দেশটির প্রায় ছয় কোটি বাসিন্দাকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ইতালিতে করোনা ঝুঁকি কমাতে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সেই সাথে বন্ধ রয়েছে সব ধরণের লোক সমাগম। বিগত রেকর্ড বলছে চীনের চেয়ে খারাপ অবস্থার দিকে যাচ্ছে ইরান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার। আর সারা বিশ্বে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা সবমিলিয়ে ৬৪ হাজার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..