✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আজ জিতলেই নতুন ইতিহাস টাইগারদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৬, | ০৫:৫৭:০০ |

সিরিজ জয়ের ম্যাচে বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে টস হতে বিলম্ব।

আজ জিতলেই ইতিহাস গড়বে টাইগাররা। অতীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির কোনো ফরম্যাটে অসিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে জিতলেই নতুন ইতিহাস রচনা করবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

আজকের ম্যাচ জিতলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই খেলা হাতে রেখে ৩-০তে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে তারা সিরিজে প্রত্যাবর্তন করবে।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: জশ ফিলিপি, অ্যালেক্স কেরি, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, মিসেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..