✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০১, | ১৩:০৪:১৬ |
চলমান শাটডাউনে আজ শনিবার (১ নভেম্বর) থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল।
 
 
পাশাপাশি জরুরি খাদ্য সহায়তা দিতে ৬ কোটি ৫০ লাখ ডলার জরুরি অর্থ তহবিল বরাদ্দের আশ্বাস দিয়েছেন তিনি।
 
 
মার্কিন সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, তহবিল বরাদ্দের পাশাপাশি ফুড ব্যাংকগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে স্বেচ্ছাসেবক দল নিয়োগের ঘোষণা দিয়েছেন গভর্নর।
 
 
হোকুল জানান, জরুরি খাদ্যাবস্থার সময় নিউ ইয়র্কের প্রতিটি স্কুলে সকাল ও দুপুরের খাবার দেওয়া হবে।
 
 
খাদ্য সহায়তা বন্ধ প্রসঙ্গে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোকুল বলেছেন, ট্রাম্প প্রশাসন ৩০ লাখ নিউ ইয়র্কারের খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে।
 
 
এ ছাড়া অঙ্গরাজ্যটি অবর্ণনীয় স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে জানিয়ে তিনি আরো বলেন, ‘এমন সিদ্ধান্তে কৃষক, ব্যবসায়ী দোকান মালিকরাও ক্ষতিগ্রস্ত হবেন। পরিবারগুলো টেবিলে খাবার রাখতে না পারলে ওয়াশিংটনের রিপাবলিকানদের মতো আমি বসে থাকতে পারি না।’
 
 
এ প্রসঙ্গে মেয়র অ্যারিক এডামস বলেন, ‘জরুরি খাদ্যাবস্থার সময় শহরে ১ দশমিক ৫ কোটি অর্থ সহায়তা প্রদান করা যাবে।
 
 
গভর্নরের বরাদ্দ করা তহবিলের তুলনায় যা অনেক কম।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..