✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পুলিশে যোগদান করলেন আফ্রিদি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-০৪, | ১১:৩২:০২ |

পাকিস্তানের চারটি প্রদেশের অন্যতম একটি হলো খাইবার পাখতুনখোয়া (কেপি)। পশতুনদের দেশ বা ভূখণ্ড হিসেবে পরিচিত খাইবারের অনারারি ডিএসপি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

শাহিন আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে বিশ্বে প্রশংসা কুড়ান শাহিন আফ্রিদি।

দুর্দান্ত পারফরম্যান্সে নিজের পরিচয়ে বিশ্বে পরিচিতি পাওয়া শাহিন আফ্রিদি আবার জামাই হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির।

২২ বছর বয়সী পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি ইতোমধ্যে ৪০টি টি-টোয়েন্টি, ৩২টি ওয়ানডে আর ২৪টি টেস্ট ম্যাচ খেলে শিকার করেছেন ২০৪ উইকেট।

পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা পেসার শাহিন আফ্রিদিকে অনারারি ডিএসপি হিসেবে নিয়োগ দিয়েছে পাখতুনখোয়া (কেপি) পুলিশ বিভাগ।

পেশোয়ারে একটি অনুষ্ঠানে শাহিন আফ্রিদিকে সম্মানসূচক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে আফ্রিদি খাইবার পুলিশের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সবার প্রশংসা করেন।

আফ্রিদি জানিয়েছেন, তার বাবা কেপি পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তাই এটি একটি অকৃতজ্ঞ চাকরি প্রমাণিত হতে পারে। বাঁহাতি এই পেসার আরও যোগ করেছেন যে, তার ভাইও বর্তমানে কেপির পুলিশ বিভাগে চাকরি করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..