✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চিত্রনায়িকা একার নামে ২ মামলা, রিমান্ড চাইবে পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০১, | ০৬:২৮:৫৪ |

গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী একার নামে দুটি মামলা হয়েছে। এসব মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠাবে পুলিশ।

শনিবার দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দুটি করা হয়।

নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসব মামলায় গ্রেফতার দেখিয়ে একাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে শনিবার সন্ধ্যায় একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..