✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ডেল্টা ভ্যারিয়েন্ট শিশুদের আক্রমণ করে না: ডব্লিউএইচও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-৩১, | ০৬:২৩:৩৯ |

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টাতে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)। শুক্রবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির করোনা টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ। খবর এনডিটিভি।

সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, ‘একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, তা হলো- ডেল্টা ধরন শিশুদের বিশেষভাবে আক্রমণ করে না। কিন্তু যারা করোনা টিকার ডোজ নেননি বা নিলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব ঠিকমতো মেনে চলে না, তাদের ডেল্টায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।’

ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকেই অসংখ্যবার বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপান্তর হয়েছে। ফলে উদ্ভব হয়েছে ভাইরাসটির বেশ কয়েকটি পরিবর্তিত ধরন বা প্রজাতি।

করোনাভাইরাসের পরিবর্তিত এই ধরন বা প্রজাতিসমূহের মধ্যে বর্তমানে বিশ্বজুড়ে ৬টি ধরনের আধিপত্য চলছে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্রীক বর্ণমালা অনুসারে এই ধরনগুলোর নাম দেওয়া হয় আলফা, বিটা, গ্যামা, ডেল্টা, কাপ্পা ও ল্যাম্বডা।

ডব্লিউএইচও জানায়, করোনাভাইরাসের অতিসংক্রামক এই ধরনসমূহের মধ্যে বর্তমানে প্রাধান্য বিস্তারকারী ধরনের নাম ডেল্টা। ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয় এই ধরনটি। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..