✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আবারও ক্যারিবীয় অঞ্চলে ২ নৌযানে হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ১৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৯, | ০৯:০০:৩১ |

আবারও মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে দুটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে কমপক্ষে ১৪ জন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি দাবি করেন, মাদক বহনের কারণে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে দুটি নৌযান লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। হামলায় মাদক পাচারকারীরা নিহত হয় বলেও পোস্টে দাবি করেন তিনি। প্রাণে বেঁচে যান একজন। জীবিত ওই ব্যক্তিকে তুলে দেয়া হয়েছে মেক্সিকো সরকারের হাতে।

উল্লেখ্য, সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে নৌযান টার্গেট করে আরও ১০ দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিটি ঘটনায় নৌযানগুলো মাদক পাচারের সাথে জড়িত দাবি করা হলেও, এ বিষয়ে এখনও কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন প্রশাসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..