✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইসলাম ও রাশিয়ার মুসলিমদের প্রশংসায় পুতিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-২৮, | ০৭:৫৪:০৫ |

ইসলামধর্ম ও রাশিয়ার মুসলিমদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পবিত্র ইদুল আজহায় মুসলিম নেতাদের শুভেচ্ছা জানিয়ে ইসলামের শান্তির বাণী প্রচার করায় তাদের ধন্যবাদ জানান। খবর আনাদোলুর।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তিন কোটি মুসলমানের বসবাস রাশিয়ায়। খ্রিস্টানপ্রধান দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম।

ইসলামধর্মের প্রশংসা করে পুতিন বলেন, এটি শান্তির ধর্ম, এ ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুশৃঙ্খল ও রাষ্ট্রীয় নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল।

মুসলিমরা খুবই সামাজিক এবং তাদের শিষ্টাচার ও পারিবারিক বন্ধন অটুট।

পৃথক বিবৃতিতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার মুসলিমরা নিজ দেশের মূল্যবোধকে ধারণ করে এবং দেশের অগ্রগতিতে অবদান রাখছে। এ কারণে রাশিয়ায় দিন দিন দ্যূতি ছড়াচ্ছে এবং প্রসার ঘটছে ইসলামের।

ঈদুল আজহা উপলক্ষ্যে মস্কোর মেয়র সার্গে সোবিয়ানিনও পৃথক বাণীতে মুসলিমদের শুভেচ্ছা জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..