✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বে নিঃসরিত গ্রিনহাউস গ্যাসের ৫২ শতাংশই ২৫ ম্যাগাসিটির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১৭, | ০৬:২৫:২৩ |

সারা বিশ্বে নিঃসরিত গ্রিনহাউস গ্যাসের ৫২ শতাংশই ২৫ ম্যাগাসিটির। আর এর মধ্যে ২৩টি শহরই চীনে। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা এ তথ্য জানিয়েছে সাইটেক ডেইলি। সান ইয়াত-সেন ইউনিভার্সিটি ১৬৭ শহরের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পরীক্ষা করে জানিয়েছে, এশিয়ার মেগাসিটি সাংহাই সর্বোচ্চ পরিমান কার্বন নিঃসরণ করে। উন্নয়নশীল দেশের শহরগুলোর চেয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শহরগুলো আরো বেশি কার্বন নিঃসরণ করে। সমীক্ষার ফলাফল অনুযায়ী, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে ৪২টি শহরের ৩০টি শহরে কার্বন নির্গমণ হ্রাস পেয়েছে। তবে বিশ্বেরআবহাওয়া পরিবর্তন ও দূষণ প্রতিরোধে যে লক্ষ্যমাত্রা রয়েছে তা থেকে আমরা এখনো অনেক দূরে অবস্থান করছি। সমীক্ষায় উল্লেখিত দায়ী অন্য শহরগুলোর মধ্যে রয়েছে- চীনের হানদান, সুঝোউ, দালিয়ান, বেইজিং, তিয়ানজিন, জাপানের টোকিও, রাশিয়ার মস্কো প্রভৃতি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..