✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

লকডাউন শিথিলে উদ্বেগ, গরুর হাট বন্ধের সুপারিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১৫, | ০৬:২১:৩৭ |

লকডাউন শিথিলের সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে কঠোর বিধিনিষেধ আরও ১৪ দিন বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে কোরবানির পশুর হাট বন্ধ রেখে, প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়।

সোমবার রাতে হওয়া জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত জানানো হয়েছে বুধবার। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪১তম সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

এর আগে জাতীয় কারিগরি এই কমিটির সুপারিশের পর সরকার ১ এপ্রিল থেকে কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার বিধিনিষেধ আরোপ করেছিল। ঈদের আগে বৃহস্পতিবার থেকে ২২ জুলাই পর্যন্ত সর্বাত্মক এই লকডাউন এক সপ্তাহ শিথিল করে সরকার। সরকারি ঘোষণার দুদিন পর কমিটি তাদের পরামর্শ জানাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..