✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

১৭ দিন বন্ধের পর গণপরিবহন চলাচল শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১৫, | ০৬:১৯:২৪ |

সারা দেশে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলতে শুরু করেছে। করোনা সংক্রমণের বিস্তারের কারণে ১৭ দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে চলতে শুরু করে গণপরিবহন।

আগামীকাল শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালু থাকবে। এসব গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে বলা হয়েছে।

এর আগে বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। এই এক সপ্তাহ সারা দেশে ৩৮ জোড়া আন্ত নগর ও ১৯ জোড়া লোকাল ট্রেন চলাচল করবে। অর্ধেক আসনের শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি করা হচ্ছে। ট্রেন চলাচলের ব্যবস্থা পরিদর্শনের জন্য আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার কথা রয়েছে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের।

বেসরকারিভাবে বিভিন্ন রুটে ৭০টি লঞ্চ ও স্টিমার ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এ ছাড়া বিআইডাব্লিউটিসির আওতায় চারটি স্টিমার ও ৫৩টি ফেরি চলাচল করবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘সব নৌযানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া নৌবন্দর এলাকায় ও লঞ্চে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিভিন্ন ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..