✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইতালিতে এবার একদিনে ১৩৩ প্রাণহানি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৯, | ১৫:৫২:৩৭ |

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাস সংক্রমণে ইতালিতে একদিনে ১৩৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ইতালিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজারেরও বেশি নাগরিক।

ইতালির উত্তরাঞ্চলে রবিবার পর্যন্ত ১ কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মোট ১০৭ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। বিশ্বব্যাপী ৩,৮২৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ।

চীনের পর ইতালিতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

চীনে গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ জনে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮১ হাজার।

সূত্র : বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..