✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১০, | ০৫:৩৭:১৬ |

সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে অন-অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বহিরাগমন-৫ শাখার উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন এক চিঠিতে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশসহ মোট ২৪টি দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট নিষিদ্ধ করেছে ওমান। ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে।শক্তিশালী পাসপোর্ট সূচকে আট ধাপ পেছালো বাংলাদেশপ্রতিবেদনে বলা হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তানের নাম দেখা গেছে। বাকি দেশগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরান, ইরাক, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..