✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাভাইরাস: টোকিওতে জরুরি অবস্থা জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৮, | ০৫:১৪:৪৩ |

জাপানের রাজধানী টোকিওতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, আগামী সোমবার থেকে কার্যকর হবে জরুরি অবস্থা। এটি ২২ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। দেশজুড়ে করোনার পুনঃপ্রাদুর্ভাব ঠেকাতে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সুগা।

অবশ্য জরুরি অবস্থা জারি থাকলেও টোকিওতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ২৩ জুলাই থেকে শুরু হওয়া অলিম্পিক গেমস জরুরি অবস্থার মধ্যেই চলবে।

জাপানে করোনায় এ পর্যন্ত ৮ লাখ ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৯০০ জন। দেশটির এক চতুর্থাংশ নাগরিককে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ের পর দেশটিতে এক দিনে এটি সর্বোচ্চ সংক্রমণ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..