✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নেপালে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৬, | ০৪:৫৫:০৮ |

নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের উপহার হিসেবে হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভিভিআইপি উপহার সামগ্রী হিসেবে ১ হাজার কেজি আম (১০০ কার্টুন) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাঠানো হয়েছে। বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট দিয়ে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রীর মৌসুমি আম।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রাকিবুল হাসান (সদর সার্কেল), রাজস্ব কর্মকর্তা রতন কুমার শীল, ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম, মডেল থানার ওসি (তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবস্থাপক এ কে এম আজাদ, ইন্সপেক্টর সারোওয়ার আলম ও বিজিবি ক্যাম্প কমান্ডার ওয়াহিদুল হকসহ স্থলবন্দরের অন্য কর্মকর্তা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয় হাঁড়িভাঙা আম। উত্তরবঙ্গের প্রসিদ্ধ এ আম। প্রধানমন্ত্রী শুভেচ্ছা হিসেবে প্রতিবেশী বন্ধু দেশ নেপালে এই আম পাঠালেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..