সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আবুধাবি প্রবাসী বাংলাদেশির পাঁচ কোটি টাকার লটারি জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৫, | ০৪:৩৭:১১ |

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির হোটেল পার্কিংয়ে কাজ করা এক প্রবাসী বাংলাদেশি লটারিতে প্রায় পাঁচ কোটি টাকা জিতেছেন। তিনি ভারত, পাকিস্তান, নেপালের আরো নয়জন প্রবাসীসহ যুগ্মভাবে এক লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন (বাংলাদেশে ৪৬ কোটি টাকারও বেশি)।

খালিজ টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে-
শনিবার আবুধাবিতে ‘বিগ টিকিট’ র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ওই ১০ জন প্রবাসীর ভাগ্য খুলে যায়।

প্রতিবেদনে ওই বাংলাদেশির পরিচয় প্রকাশ না করা হলেও ৩৭ বছর বয়সী, আরব আমিরাত প্রবাসী রনজিৎ সমারজান নামের এক ভারতীয় নাগরিকের কথা উল্লেখ করা হয়েছে। পেশায় ড্রাইভার রনজিৎ এর নামেই ওই টিকিট ক্রয় করা হয়েছিল।

রনজিৎ জানান, ২৯ জুন তারা (বিভিন্ন দেশের) ১০ জন মিলে ১০০ দিরহাম দিয়ে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে দুটি লটারির টিকিট কেনেন। এখন তারা লটারি জয় করে পাওয়া অর্থ সমানভাবে ভাগ করে নেবেন।

রনজিৎ বলেন, “আমি সবসময় মার সামনে ভাব নিতাম যে আমি লক্ষ লক্ষ টাকা জিতেছি। মা আমার কথা বিশ্বাস করতেন। কিন্তু এখন আমি যখন সত্যিই লটারি জিতেছি, তিনি আর আমার কথা বিশ্বাস করতে পারছেন না।”।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..