✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বেতার ব্যক্তিত্ব, বাচিক শিল্পী কাফি খান আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০২, | ০৩:৫৬:২১ |

প্রবীণ বেতার ব্যক্তিত্ব কাফি খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।

সাংবাদিক কাফি খানের জন্ম ১৯২৮ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাজীপাড়া গ্রামে। তিনি গ্রামের স্কুলে প্রাইমারি ও সেকেন্ডারি পড়াশোনা শেষ করে বারাসত গভর্নমেন্ট হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করে বিকম-এ ভর্তি হন। ১৯৪৭ সালে দেশভাগের কিছু আগে তিনি বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় চলে আসেন।

কাফি খানের মৃত্যুর খবরটি তার সর্বশেষ কর্মস্থল ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ নিশ্চিত করে বলেছে- কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে যান। ১৯৮৩ সালে তিনি দ্বিতীয় বার ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৯৯ সাল থেকে তিনি বেশ কিছু দিন খন্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অফ আমেরিকায় যুক্ত ছিলেন। ষাটের দশকে ঢাকায় তিনি USIA ( তদনীন্তন USIS)’এ ও কাজ করেছেন।

সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিক পর্যন্ত তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাচিক শিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেন বাঙালি শ্রোতাদের কাছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..