সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উদ্বোধনীর মূল অনুষ্ঠান স্থগিত!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৯, | ১৫:৩৩:৪৮ |

আসছে ১৭ই মার্চ জাতীয় প্যারেড স্কয়ারের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উদ্বোধনীর মূল অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। ওই দিন ছোট আকারে সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
রোববার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৭ই মার্চের প্রোগ্রাম আপাতত স্থগিত। তা পরে করা হবে। বাংলাদেশে তিনজন কভিড-১৯ রোগী ধরা পড়ার কথা আইইডিসিআর জানানোর পর রাতে বৈঠকে বসে জাতীয় কমিটি। গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও বাস্তবায়ন জাতীয় কমিটির এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কমিটির সদস্য শেখ রেহানাও বৈঠকে অংশ নেন।

সভায় অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্ত হয় জানিয়ে কামাল চৌধুরী বলেন, বর্তমানে করোনাভাইরাসের কারণে যে বিশ্ব পরিস্থিতি, সে পরিস্থিতি বিবেচনায় এনে সিদ্ধান্ত হয়েছে।

আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনস্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। জনগণ যেন কষ্ট না পায়, সেজন্যই সামগ্রিক বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত হয়েছে। প্যারেড স্কয়ারের পরিবর্তে কোথায় অনুষ্ঠান হবে তা পরে জানানো হবে বলে জানান কামাল চৌধুরী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ যেসব বিদেশি অতিথিকে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল তারা আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু মূল অনুষ্ঠানটি এখন হচ্ছে না তাই তারা এখন আসবেন না। পরবর্তী সময়ে অনুষ্ঠানসূচি ঘোষণা করা হলে তাদের সে সময়ে আমন্ত্রণ জানানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..