✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অ্যামাজনে চাকরি হারাতে পারেন ৩০ হাজার কর্মী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৮, | ১৪:০৪:৫৬ |

একযোগে ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। কোভিড মহামারীর সময় নিয়োগকৃত বিপুল সংখ্যক কর্মী এখন প্রয়োজনের অতিরিক্ত হিসেবে বিবেচনা করছে কোম্পানিটি। এখন খরচ কমাতে ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা।

প্রতিষ্ঠানটির প্রায় ৩ লাখ ৫০ হাজার কর্পোরেট কর্মীর ১০ শতাংশ হারাচ্ছে চাকরি। কর্মক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে চাকরিচ্যুতদের তালিকায় আছেন ম্যানেজার পদের একটি বড় অংশ।

আজ থেকেই শুরু হচ্ছে বিশাল এ ছাঁটাই কার্যক্রম। গেলো ২ বছর ধরেই বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করে আসছে অ্যামাজন। এর আগে, গত জুনে, প্রতিষ্ঠানটির দৈনন্দিন গতানুগতিক বেশকিছু কাজ ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় নেয়ার ইঙ্গিত দেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..