✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এল ক্লাসিকোর উত্তেজনায় ইয়ামাল ইস্যুতে মুখ খুললেন ভিনিসিয়ুস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৮, | ১৩:৫২:০৭ |
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বলেছেন, বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে তার আচরণের মাধ্যমে তিনি ‘কাউকে অপমান করতে চাননি’।
 
 
বার্নাব্যুতে রোববার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় রিয়াল ২-১ গোলে জয় পাওয়ার পর উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা বাধে।
 
 
৭২ মিনিটে বদলি হওয়ার পর ভিনিসিয়ুস বিরক্তি প্রকাশ করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পরে বেঞ্চে ফিরে আসেন, কিন্তু ম্যাচ শেষে বার্সার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
 
 
 
এই ঘটনায় পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়, আর রিয়ালের রিজার্ভ গোলরক্ষক আন্দ্রি লুনিনকে লাল কার্ড দেখান রেফারি।
 
 
ভিনিসিয়ুস বলেন, ‘এল ক্লাসিকো এমনই, মাঠের ভেতর ও বাইরে অনেক কিছু ঘটে। আমরা শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। আমরা কাউকে আঘাত করতে চাইনি—না বার্সার খেলোয়াড়দের, না তাদের সমর্থকদের। মাঠে নামলে আমাদের নিজেদের দলকে রক্ষা করতে হয়, আজও সেটাই করেছি।’
 
সম্প্রতি বার্সেলোনার ১৮ বছর বয়সি লামিনে ইয়ামাল মন্তব্য করেছিলেন যে, ‘রিয়াল সবসময় চুরি করে ও অভিযোগ করে।’ সেই মন্তব্যে রিয়ালের খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
রিয়ালের জয়সূচক গোলদাতা জুড বেলিংহাম ম্যাচ শেষে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কথা বলা সহজ। সবসময়, হালা মাদ্রিদ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..