✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশিরা এ বছরও হজে যেতে পারছেন না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১২, | ০৫:০৬:২০ |

এ বছর সৌদি আরবের বাহির থেকে কোনো মুসল্লি হজ করতে পারবেন না। শুধু সৌদির ভেতরে অবস্থানরত নাগরিক ও প্রবাসীরাই হজে অংশ নিতে পারবেন। তাই এ বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা।

শনিবার (১২ জুন) সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ তথ্য জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তাদেরকেই হজ পালনের সুযোগ দেওয়া হবে।

প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এছাড়া, সারা বছর ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান।

বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার কারণে গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..