✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘স্কুল বহির্ভূত, ঝরেপড়া, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৭, | ১৪:৫১:১১ |

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষ বলেছেন, স্কুল বহির্ভূত, ঝরেপড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। আমরা সবার জন্য মান সম্মত শিক্ষা চাই। বই এর পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিদিন একটি করে হলেও ইংরেজি ও বাংলা শব্দ শিখতে হবে।

রাজধানীর লালমাটিয়ায় শনিবার শিক্ষক ও প্রোগ্রাম সুপারভাইজারদের মৌলিক প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ও এস কোঅর্ডিনেটর ড. মো. আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান, এডিএস এর নির্বাহী পরিচালক মোহাম্মদ খলিলুজ্জামান শিহাব।

প্রোগ্রামের আওতায় মোট ১৩টি ব্যাচের মাধ্যমে পর্যায়ক্রমে ১ হাজার শিক্ষক ও ৯৬ জন প্রোগ্রাম সুপারভাইজারকে প্রশিক্ষণ দেয়া হবে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে সেকেন্ড চান্স এডুকেশন (পাইলট) কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) তার সহযোগী সংগঠন এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়ার্ক (এডিএস) ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) প্রোগ্রামটি বাস্তবায়ন করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উপপরিচালক মোহাম্মদ রুকনুদ্দিন সরকার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সেকেন্ড চান্স এডুকেশন ইউনিটের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর জগলুল হায়দার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মহা: সাহারুজ্জামান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..