সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগালেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৫, | ০৬:৪৩:৩১ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই গাছ লাগান তিনি।

শনিবার সকালে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১ এর উদ্বোধন করতে গিয়ে তিনি এই দুটি গাছ লাগান। এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশবাসীকে অন্তত তিনটি গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপন করলাম। সেই সঙ্গে আমি সব দেশবাসীকে আহ্বান জানাব যে যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান।

গাছ লাগানোর পাশপাশি গাছের যত্ন নেওয়ারও পরামর্শ দেন সরকারপ্রধান। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ওষুধ দেবে। নানাভাবে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী বলেন, আসুন- আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপন করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..