✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইসরাইল দই সপ্তাহেই দেড় সহস্রাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০১, | ০৫:২৫:২৩ |

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি শুরুর পর থেকে ফিলিস্তিনে গণগ্রেফতার চালাচ্ছে দখলদার ইসরাইল।

দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার ৭০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলের পুলিশ। এদের অনেকেরই ইসরাইলের নাগরিকত্বও রয়েছে। খবর মিডলইস্ট আইয়ের।

সোমবারও ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় দুই শহর আরারা ও আরা থেকে অজ্ঞাত সংখ্যক যুবককে বিনাকারণে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

এদিন ইসরাইলের সীমান্তবর্তী ফিলিস্তিনের কাফের কান্না শহর থেকেও ছয় যুবককে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ।

হঠাৎ করে ইসরাইল কেন এই গণগ্রেফতারের মিশনে নেমেছেন, তা নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। ধারণা করা হচ্ছে, অবৈধ ইহুদি বসতির নিরাপত্তার জন্য এ গোপন মিশনে নেমেছে ইসরাইল।

ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম রোববার ইসরাইলের গণগ্রেফতারের ভিডিও ফুটেজ ও ছবি প্রকাশ করে।

গত ২৪ মে থেকে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে এ ধরপাকড় শুরু করে। প্রতিদিন কমপক্ষে শতাধিক ফিলিস্তিনিকে তারা গ্রেফতার করে নিয়ে যায়। এদের মধ্যে ৩০০ জনের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..