✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা কুয়েতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৭, | ১৩:৫৪:১৫ |

সাতটি দেশের সঙ্গে সবধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহালে থাকবে বলে আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশগুলো হলো-মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিশ্বের ৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।

একটি সূত্র জানিয়েছে, করোনাভাইরাস যেন দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..