✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এক জোড়া পাঙাশের দাম ১৮৯০০ টাকা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৪, | ০৯:৫৮:৩৯ |

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছ দুটি ১৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে মাছ দুটি নিয়ে আসেন জেলে নিমাই হালদার। তার জালেই মাছ দুটি ধরা পড়ে।

জেলে নিমাই হালদার বলেন, গত রোববার দুপুর ১২টার দিকে চারজন মিলে পদ্মা হয়ে ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া এলাকায় মাছ শিকারে যাই। মাছের আশায় সারারাত সবাই জাল ফেলে সেখানে বসে থাকি। কিন্তু মাছের কোনো দেখা মেলে না।

সোমবার ভোরের দিকে জালে জোরে একটা টান পড়ে; তখন বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে অনেকক্ষণ ধরে চারজন মিলে জাল তুলে দেখি বড় দুটি পাঙাশ। প্রায় দুই মাস পর বড় ধরনের কোনো মাছ জালে ধরা পড়ল বলে জানান তিনি।

পরে মাছ দুটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে গেলে ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজিদরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছ দুটি আমি ১৪০০ টাকা কেজিদরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নিই। এখন মাছটি দুটি ১৫০০ টাকা কেজিদরে ঢাকায় বিক্রি করব বলে ঢাকায় যোগাযোগ করছি বলে জানান তিনি।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..