✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শেয়ার ব্যবসায় সাকিব!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২১, | ০৮:৪৩:২৫ |

একসময় রেস্টুরেন্ট ব্যবসায় ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এবার শেয়ার ব্যবসায় যুক্ত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

গত বুধবার সাকিবের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসসহ ৩০টি নতুন ব্রোকারেজ হাউস বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) অনুমোদন দিয়েছে বিএসইসি। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই সদস্য হিসেবে শেয়ার ব্যবসা করার সনদ (ট্রেক) পাবে প্রতিষ্ঠানটি। ট্রেক হলো শেয়ারবাজারে লেনদেন করার জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করতে পারেন।

জানা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রস্তাবিত মোট ৫৪টি ট্রেকের মধ্যে প্রাথমিক অবস্থায় ৩০ ট্রেকের অনুমোদন দেওয়া হয়েছে।

আইপিএল থেকে দেশে ফিরে সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। ২৩ মে থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত করছেন নিজেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..