✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনার ভয়ে বিশ্বকাপ বাছাই খেলবে না উত্তর কোরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৬, | ০৬:৪৪:৪৩ |

অলিম্পিকের পর বিশ্বকাপ বাছাইপর্ব। জুলাইয়ে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহারের কারণ হিসেবে উত্তর কোরিয়া জানিয়েছিল, করোনার সংক্রমণ থেকে অ্যাথলেটদের বাঁচাতেই অলিম্পিকে অংশ নেবে না তারা। এবার তারা নিজেদের সরিয়ে নিয়েছে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে। জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী জুনে আবারো শুরু হতে যাওয়া বাছাইপর্ব থেকে নাম প্রত্যাহারের কারণ জানায়নি উত্তর কোরিয়ান ফুটবল ফেডারেশন ও এএফসি। তবে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরের নাম প্রত্যাহারের অন্যতম কারণ করোনা মহামারির ভয়।

২০১৯ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই। কয়েক দফা পিছিয়ে আগামী মাসে আবারো মাঠে গড়াবে বাছাইয়ের বাকি ম্যাচগুলো। প্রতিবেশি দক্ষিণ কোরিয়া, লেবানন, তুর্কমেনিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ‘এইচ’ গ্রুপে ছিল উত্তর কোরিয়া।

ভ্রমণ সমস্যার কারণে গ্রুপের বাকি ম্যাচগুলো আয়োজনের দায়িত্ব পায় দক্ষিণ কোরিয়া। এই বাছাইপর্ব একই সঙ্গে ২০২৩ সালের এশিয়ান কাপেরও বাছাই। নাম প্রত্যাহার করায় চীনে হতে যাওয়া এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলার সুযোগও হারাল উত্তর কোরিয়া। ১৯৬৬ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলে খেলে তারা। এরপর ২০১০ সালে দ্বিতীয়বার সুযোগ পায় বিশ্বকাপে। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে সুযোগ পায়নি উত্তর কোরিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..