সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

তিন শতাধিক ভিক্ষুকের মুখে হাসি ফোটালেন ফরিদপুর জেলা প্রশাসক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৪, | ০৬:২৯:০৪ |

ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিন শতাধিক ভিক্ষুকের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহার।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের শেখ ফরিদ দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ, আলীপুর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণ, ভাঙ্গা রাস্তার মোড়, রথখোলা, লঞ্চঘাট, চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঈদ উপহার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদসহ অন্যান্য কর্মকর্তা এ কাজে অংশ নেন।

উপহার সামগ্রী হিসেবে শাড়ি, থ্রি পিছ, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।

ঈদ উপহার হাতে পেয়ে খুশি পঙ্গু কাশেম। তিনি বলেন, ‘আমি পঙ্গু মানুষ। চলাফেরা তেমন করতে পারি না। কোনোরকমে হেঁটে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। করোনার কারণে খুবই সমস্যার মধ্যে দিয়ে কাটছে। এরপর আবার ঈদ এসে গেছে। ঈদের দিন একটু সেমাই কিনে খাব সেই অবস্থাও ছিল না।’

কাশেম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘স্যারেরা আমাকে একটি লুঙ্গি, সেমাই, চিনি, দুধসহ খাবার দিয়েছে। ঈদের দিনে নতুন লুঙ্গি পরতে পারব। কখনও ভাবিনি এবারের ঈদে নতুন লুঙ্গি পরতে পারব। পোলাপানগো নিয়ে একসাথে সেমাই খাইতে পারব।’

শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করেন আয়শা বেগম। তিনিও পেয়েছেন শাড়ি ও সেমাইসহ খাদ্য সামগ্রী।

আয়শা বেগম বলেন, ‘স্যারেরা প্রতিদিনই ইফতারি দিয়েছেন। আমি অফিসের সামনে গিয়ে প্রতিদিনই ইফতারি এনেছি। আবার ঈদের আগের দিন শাড়ি, সেমাই ও চিনি পেলাম। এবারের ঈদটা খুব ভালো কাটাতে পারব।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিন শতাধিক অসহায় ভিক্ষুকের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর আগে পুরো রমজান মাসজুড়ে দরিদ্র অসহায় মানুষের কথা চিন্তা করে প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইফতারি সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

এছাড়া রমজান মাস শুরু থেকেই পঙ্গু, অসহায়, হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতারি, ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। মহামারী করোনার অতিসংক্রমণ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেক মানুষকে এক জায়গায় জড়ো না করে জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় মানুষের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে জেলা প্রশাসক অতুল সরকার এর চিন্তাপ্রসূত মিড দ্য ডিসি’র অদম্য মেধাবীদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে ঈদ সম্মাননা।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনাকালীন ছিন্নমূল মানুষগুলো খুব কষ্টে জীবনযাপন করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। করোনার কারণে শহরে লোকজন কম আশায় বিশেষ করে ভিক্ষুকরা বেশি বিপাকে পড়েছে।’

জেলা প্রশাসক বলেন, ‘ঈদও চলে এসেছে। তাই অন্তত ঈদের দিনটা যাতে তারা ভালোভাবে কাটাতে পারে সেজন্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনিসহ খাদ্য সামগ্রী। জেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও পাশে থাকবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..