✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আল-আকসায় ইসরাইলি হামলা: আহত বেড়ে ২০৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৮, | ০৪:৩৯:১৮ |

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ইসরাইলি সেনাদের হামলায় আহতের সংখ্যা বেড়ে ২০৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২০০ এর বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৮৮ জন ফিলিস্তিনিকে জেরুজালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ওই অঞ্চলে হাসপাতালে বেডের স্বল্পতায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে।

ইসরাইলি পুলিশের ছোঁড়া রাবার বুলেটেই বেশিরভাগ মানুষ আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

আল-আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনিদের।

এর পর ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তাবাহিনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..