✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সিনেমা তো কোনো ফ্যাক্টরির কাজ নয় : মোশাররফ করিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ১২:৩৫:১৮ |

টেলিভিশন, ওটিটি, সিনেমা—তিন মাধ্যমেই ব্যস্ত অভিনয়শিল্পী মোশাররফ করিম। কিছুদিন আগেই যুক্ত হলেন নতুন সিনেমায়, নাম ‘বনলতা এক্সপ্রেস’।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এ সিনেমাটি নির্মাণ করবেন তানিম নূর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। নির্মাতার ভাবনা পছন্দ হওয়ায় এ সিনেমায় যুক্ত হয়েছেন বলে জানালেন তিনি।

 

মোশাররফ করিম বললেন, ‘বনলতা এক্সপ্রেস নিয়ে তানিম নূরের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটি চমৎকার কাজ হবে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে।

গল্পটা আমার পড়া। দারুণ গল্প। এই সিনেমায় যুক্ত হওয়ার এটিও একটি কারণ। তবে পরিচালক যদি সঠিকভাবে নির্দেশনা দিতে না পারেন, তাহলে ভালো গল্পও অনেক সময় নষ্ট হয়ে যায়।
যখন আমি সিনেমা করি, তখন পরিচালকের দিকে নজর দিই। তানিম নূরের সঙ্গে কথা বলার পর তার ভাবনা দেখেই মূলত রাজি হওয়া।’

 

সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও শুধু বললেন, ‘সিনেমা তো কোনো ফ্যাক্টরির কাজ নয় যে গ্যারান্টি দিয়ে বলা যায়, কাজটি কেমন হবে। সিনেমার পুরো খেলাটি একেবারে মনস্তাত্ত্বিক। সেটা পরিচালক, চিত্রগ্রাহক, অভিনয়শিল্পীসহ সবার দিক থেকেই। কাজ শেষ হওয়ার আগে এর বেশি বলতে চাই না। তবে আমি খুব আশাবাদী।’

 

বনলতা এক্সপ্রেস সিনেমার মাধ্যমে অনেক দিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে মোশাররফ ও চঞ্চল চৌধুরীকে। মোশাররফ বলেন, ‘দর্শক আমাদের একসঙ্গে দেখতে ভালোবাসে। সে জন্য দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করছি এবারও ভালো কিছু হবে।’

এ ছাড়াও তিনি ইঙ্গিত দিলেন ‘মহানগর’ ওয়েব সিরিজের তৃতীয় সিজন নিয়ে কাজ চলছে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..