✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রতন টাটা কেন বিয়ে করলেন না, ন্যানো গাড়ি বানালেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৫, | ১১:৫০:৪১ |

কী কারণে বিয়ে করেননি তা জানিয়েছেন ভারতের টাটা এমিরেটাস গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। সম্প্রতি হিউম্যানস অব বম্বেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান। কথা বলেন অবসরজীবন, টাটা ন্যানো তৈরির পরিকল্পনা নিয়ে।

রতন টাটা বলেন, টাটা গ্রুপ অব কোম্পানিজের ব্যবসার পরিধি ও পরিসর বাড়াতে আমি নিজেকে সমর্পিত করেছিলাম। তাই বিয়ে করা হয়নি। তবে দু-তিন জন নারীকে পছন্দ হয়েছিল। বিয়ের কথা এগিয়েছিল। কিন্তু পরে দেখলাম ওদের আমার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলতে অসুবিধা হবে। তাই আর বিয়ে করিনি।

তিনি বলেন, টাটা সংস্থার কর্মরতদের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছ। কিন্তু সংস্থাগুলো যে এলাকার; তার স্থানীয় মানুষের জীবনযাত্রার মানের কোনও উন্নতি হয়নি। উদাহরণস্বরূপ রতন টাটা বলেন, জামশেদপুরে আমাদের কর্মীরা ধারে-ভারে বেড়েছিলেন। কিন্তু আশপাশের গ্রামগুলোর কোনও উন্নয়ন হয়নি। আমাদের লক্ষ্য ছিল ওদেরও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। তার দাবি, ‘সস্তায় ক্যান্সার চিকিৎসা থেকে গ্রাম ভারতের উন্নয়ন; মানুষের জন্য যা যা করতে পারবে, সেটাই করবে টাটা ট্রাস্ট।’

ন্যানো প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আমি দেখতাম ঝড়-জল- বৃষ্টিতে একটা পরিবার বাইকে চেপে ঘুরছে। সওয়ারি তিন-চারজন। সেই কষ্ট লাঘব করতে এবং জীবনের ঝুঁকি কমাতে আমরা বিকল্প আনার কথা ভাবি। যখন ন্যানো প্রথমে বাজারে ছাড়া হয়, তখন দাম একটু বেশি ছিল। কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম স্বল্প মূল্যে সেই গাড়ি বাজারে আনব। আর সেই কথা রেখেছি। আমি এখনও সেই গাড়ির জন্য গর্বিত আর সিদ্ধান্ত নিয়েছি বাজারে থাকবে সেই গাড়ি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..