✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাভাইরাস: সরকারি চাকরিতে বয়সে ছাড় আসছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৪, | ১২:২৬:০১ |

করোনাকালে লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নিতে না পারায় গত বছরের মতো এবারও সরকারি চাকরির আবেদনে বয়সের ক্ষেত্রে ছাড় দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভবিক হলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

মঙ্গলবার (৪ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘করোনার কারণে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা চেষ্টা করব। বয়সের ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয়, সে পদক্ষেপ আমরা নেবো।’

ফরহাদ হোসেন বলেন, ‘যে সময়টা তাদের লস হয়েছে, যে সময়ে বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সে সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে।’

গত বছর করোনা মাহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে লকডাউন চলছে। চলবে ১৬ মে পর্যন্ত। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..