সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ১১:৩২:৫৯ |
ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাইক আরোহী ওই ক্রিকেটারদের অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিলেন। পরে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশের মতে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ (শনিবার) চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার। দুই দলই এরই মধ্যে সেমিফাইনালে উঠে গিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগে বৃহস্পতিবার সন্ধায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

জানা গিয়েছে, তারা হোটেল থেকে বেরোনোর পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশ্ববর্তী একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান।



তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার কথা জানতে পেরেই এসিপি হিমানি মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। দুজনের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়।

পরে তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু করে পুলিশ। তাদের মধ্যে একজনের সাহায্যে অভিযুক্তের বাইকের নম্বর পাওয়া যায়। যার মাধ্যমে আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..