সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প যে কোনও মূল্যে সম্পন্ন করা হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০১, | ০৯:৪০:২৪ |

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এর সকল প্রকল্প সম্পন্ন করতে বদ্ধপরিকর। শুক্রবার সিপিইসি প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে এক বৈঠকে অংশ নিয়ে ইমরান খান চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে ইমরান খান বলেছেন, সিপিইসি প্রকল্পগুলো ‘যে কোনও মূল্যে’ সম্পন্ন করা হবে। সিপিইসি সময়ের-পরীক্ষায় উত্তীর্ণ সুগভীর পাক-চীন বন্ধুত্বের সাক্ষ্য বহন করে। সিপিইসি দেশের উন্নয়ন কৌশলে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

ওই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী সহ দেশটির অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন বলে জানা গেছে। ইমরান খান জোর দিয়ে বলেন, শিল্পায়নের লক্ষ্য হতে হবে রফতানিমুখী এবং তা আমদানির বিকল্প হওয়া উচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..