সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: বাংলাদেশ সহ চার দেশ থেকে সিঙ্গাপুরে প্রবেশে নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-৩০, | ০৯:২৩:০৭ |

বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকরদের এবং এই দেশগুলোতে গত দুই সপ্তাহের মধ্যে অবস্থান করেছেন এমন কাউকে আর সিঙ্গাপুরে প্রবেশ বা দেশটির ভেতর দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না।

সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী লরেন্স ওয়াং শুক্রবার (৩০ এপ্রিল) এমন ঘোষণা দিয়েছেন বলে স্ট্রেইট টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার রাত ১১.৫৯ টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তবে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ অত্যন্ত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৬১,১৪৫ জন মানুষ করোনায় আক্রান্ত হলেও ৬০,৭১৮ জনই সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন মাত্র ৩০ জন নাগরিক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..