✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ক্ষমতায় আসছে তৃণমূল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৯, | ০৯:০৭:৫৪ |

করোনার মধ্যে ৮ম ধাপের ভোটের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে পশ্চিমবঙ্গের ভোট।আগামী রোববার ভোটের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।মোট ৫টি রাজ্যে ভোট সম্পন্ন হয়।নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। এতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে।

পি মার্কসের বুথফেরত জরিপের ফলে দেখা গেছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। জোট পেতে পারে ১০ থেকে ২০ আসন।

সিএনএন নিউজ ১৮-এর প্রকাশিত জরিপে দেখা গেছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, দলটি পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। জোট পেতে পারে ১৫ আসন।

এদিকে তৃণমূলের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরেক সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বুথফেরত জরিপেও। টাইমস নাও-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫টি আসন এবং বামজোট পেতে পারে ১৯টি আসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..