✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আফগানদের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ০৬:২৮:৪৪ |
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলবেন দেশের ফুটবলের 'পোস্টারবয়' হামজা চৌধুরী।
 
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।'
 
 
এই প্রীতি ম্যাচটি আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। তবে, ১৩ নভেম্বর ম্যাচ হলে কবে নাগাদ হামজা ঢাকায় আসবেন, সেই দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি বলে জানান ইকবাল হোসেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..