✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মোংলা বন্দরে ৩০ পদে নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ১৩:৪১:৩১ |

মোংলা বন্দর কর্তৃপক্ষের আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারে রাজস্বখাতভুক্ত অস্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২৭ অক্টোবর ২০২৫ সকাল ৯টা থেকে।

এর আগে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীন রাজস্ব খাতভুক্ত ১১৩টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ৯ম থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন শুরু হয়েছে ১৬ অক্টোবর।

পদের নাম ও সংখ্যা, বিবরণ

১. পাইলট

পদসংখ্যা: ২টি

বেতনস্কেল: ৩৫৫০০–৬৭০১০ টাকা

২. একান্ত সচিব

পদসংখ্যা: ১টি

বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

৩. সহকারী প্রকৌশলী (তড়িৎ)

পদসংখ্যা: ১টি

বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

৪. হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ২টি

বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

৫. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ২টি

বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

৬. ইনল্যান্ড ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ২টি

বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৭. সহকারী শিক্ষক (প্রশিক্ষণবিহীন)

পদসংখ্যা: ৩টি

বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

৮. নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৫টি

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৯. নাবিক/যানবাহনচালক

পদসংখ্যা: ২টি

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

আবেদনের বয়সসীমা (০১-১০-২০২৫ তারিখে)—

পাইলট পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর। অন্য সব পদের জন্য সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে আবেদনকারীর বয়স।

আবেদনের শেষ তারিখ ও সময়

২০ নভেম্বর, ২০২৫, বিকাল ৫টা

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আবেদন ফি

—গ্রেড ৯ ও ১০ (ক্রমিক নং ১-৫) পদের জন্য ২২৩ টাকা।

—গ্রেড ১১ (ক্রমিক নং ০৬-০৭) পদের জন্য ১৭২ টাকা।

—গ্রেড ১৬ (ক্রমিক নং ০৮-০৯) পদের জন্য ১২১ টাকা।

—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৬৯ টাকা।

আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে অনলাইনে ফি জমা দিতে হবে।

* আবেদনের বিস্তারিত ও আবেদনের সব পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..