✕

সর্বশেষ :
দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, তারিখ নিয়ে যে সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলছুট করা হবে : আইনমন্ত্রী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নিখোঁজের ২৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে নীতিমালা প্রণয়নে জোর দিচ্ছে সরকার

দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৪:২৫:০৮ |
দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন; সে জন্য পূজার নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব সহায়তা কেবল আর্থিক অনুদান নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার প্রয়াস।

নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসার মর্যাদা রক্ষায় তিনি যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন তাদের পাশে থাকবেন।

পূজাসংক্রান্ত যেকোনো সমস্যা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান মন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..