✕

সর্বশেষ :
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি হাসিনা আমলের চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের দেশে ফেরানো অগ্রাধিকার তালিকায় নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা যে নিয়ম পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে একদিনের ক্রিকেট রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা! ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ২৩:১৬:৪৫ |

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই এই দেশের সন্তান।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রাম করেছে, সেখানে কারও ধর্মপরিচয় মুখ্য ছিল না।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়াও সব ধর্মের মানুষের মৌলিক অধিকার।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভেদ ভুলে পরস্পরকে দেখে রাখা, মানুষ হিসেবে বিবেচনা করা এবং দেশকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..