✕


ঘুরে দাঁড়াচ্ছে ইয়ামির সিনেমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ০১:৩৬:৪৩ |

মুক্তির দ্বিতীয় দিনে আয় বাড়িয়ে বক্স অফিসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ইয়ামি গৌতম অভিনীত ‘নয়ি নাভেলি’ সিনেমাটি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সিনেমার আয় বাড়ায় বক্স অফিসে আলোচনায় এসেছে। একই সময়ে মুক্তি পাওয়া রাজকুমার রাও অভিনীত ‘প্রহার’-এর সঙ্গেও চলছে আয়ের তুলনা।

মিড-ডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘নয়ি নাভেলি’ আয় করে প্রায় ৩ কোটি ২৫ লাখ রুপি। তবে মুক্তির পর সিনেমাটি মিশ্র থেকে নেতিবাচক সমালোচনা পাওয়ায় এর ব্যবসা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। প্রথম দিনের আয়ও প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, সেই প্রশ্ন সামনে এনেছিল।

তবে দ্বিতীয় দিনের হিসাব কিছুটা স্বস্তি দিয়েছে নির্মাতাদের। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুই দিনে ‘নয়ি নাভেলি’র মোট আয় ৭ কোটি রুপি ছাড়িয়েছে। অন্যদিকে রাজকুমার রাও অভিনীত ‘প্রহার’ একই সময়ে ৫ কোটি রুপির বেশি আয় করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..