✕

সর্বশেষ :
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর মুক্তির আগেই টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭ দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! (ভিডিও) বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আশুগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ যুবকের মৃত্যু ইরানের কাছ থেকে যাচাইযোগ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র: ভ্যান্স সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান, স্বর্ণ-সিগারেটসহ নানা পণ্য জব্দ

নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ১৪:৩৮:৫২ |

ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে চিকিৎসকদের বছরে অন্তত একবার নিজ নিজ এলাকায় গিয়ে নারীদের সচেতন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। আক্রান্ত নারীদের ৬৩ শতাংশই রোগটি সম্পর্কে দেরিতে জানতে পারেন।

রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাদের সর্বনাশ করে ফেলছি। নারীরা এর বেশি শিকার হচ্ছেন।’

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিজ নিজ এলাকায় গিয়ে নারীদের এ রোগ সম্পর্কে জানাতে হবে। রোগের লক্ষণ, ঝুঁকি এবং সময়মতো চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে রোগটি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার বলেন, প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিংয়ের আওতায় আনা গেলে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। এ জন্য প্রয়োজনে দেশের স্কুল-কলেজ ও বিভিন্ন কর্মস্থলে স্ক্রিনিং কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। সেমিনারে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..